সহজ বাংলায় AI শিখি
জার্গন নয়, কাজের AI। একদম শুরু থেকে, তোমার ফোনেই। ৪০টা ফ্রি পাঠ, প্রতিটা ৫ থেকে ১৫ মিনিটের।
আমার জন্য প্রধান শিক্ষকের কাছে ৩ দিনের ছুটির একটা দরখাস্ত লিখে দাও।
এই নাও একটা খসড়া: বরাবর, প্রধান শিক্ষক, … বিষয়: তিন দিনের ছুটির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে …
১০ সেকেন্ডে খসড়া- AI কঠিন না, ভাষাটা কঠিন ছিল
- তোমার ফোনই যথেষ্ট
- AI সহকারী, বদলি না
- উত্তর যাচাই করে নাও
তুমি যে-ই হও, তোমার জন্য ১০টা করে পাঠ
নিজের দলটা বেছে নাও। প্রতিটা পাঠে একটা সমস্যা, কয়েকটা ধাপ, কপি করার মতো একটা লেখা, আর শেষে আজকের কাজ।
ছাত্রছাত্রী
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
যা চাও: কঠিন পড়া দ্রুত বোঝা, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনে সাহায্য।
যা পাবে: পড়া বোঝার জন্য AI, নকলের জন্য না।
- কঠিন অধ্যায় সহজ ভাষায় বোঝো
- নিজের জন্য কুইজ বানাও
- অঙ্কে আটকে গেলে ধাপে ধাপে বোঝো
নতুন ফ্রিল্যান্সার
প্রথম আয়ের খোঁজে
যা চাও: প্রথম কাজ, ভালো প্রোফাইল, দ্রুত ডেলিভারি।
যা পাবে: সৎ, ধাপে ধাপে কাজের দক্ষতা। রাতারাতি আয়ের গল্প না।
- কোন দক্ষতা দিয়ে শুরু করবে, খুঁজে বের করো
- ফ্রিল্যান্সিং প্রোফাইলের বিবরণ লেখো
- প্রপোজাল লেখো, কপি-পেস্ট না
গ্রাম ও মফস্বলের তরুণ
হাতে শুধু ফোন
যা চাও: শহরের মতো একই সুযোগ, কোনো খরচ ছাড়া।
যা পাবে: ফোনে, কম ডেটায়, পুরো বাংলায়। শুধু ফ্রি টুল।
- ফোনে প্রথম AI: ৫ মিনিটে শুরু
- টাইপ না করে বাংলায় বলে প্রশ্ন করো
- কম ডেটায় AI চালানোর ৫ নিয়ম
ছোট ব্যবসা ও মার্কেটার
ফেসবুক পেজ, অনলাইন দোকান
যা চাও: পোস্ট, ক্যাপশন, অফার আর ছবি, কম সময়ে।
যা পাবে: ১০ মিনিটে কাজ শেষ করার রেডি উপায়।
- এক বসায় এক সপ্তাহের ফেসবুক পোস্ট
- অফারের ক্যাপশন লেখো ৩ রকমে
- Canva দিয়ে পোস্টের ছবি ১০ মিনিটে
প্রতিটা পাঠ শেষে তুমি ফোনে নিজে কিছু একটা করে ফেলবে
- ১
সমস্যাটা
রোজকার জীবনের একটা আটকে যাওয়া জায়গা দিয়ে শুরু।
- ২
ধাপে ধাপে
ফোনের স্ক্রিন ধরে ২ থেকে ৫টা ছোট ধাপ।
- ৩
AI-কে যা লিখে বলো
কপি করার মতো রেডি লেখা। নিজের মতো বদলে নাও।
- ৪
আজকের কাজ
আজই একবার চেষ্টা করো, আর কমেন্টে জানাও কী হলো।
উদাহরণ: দরখাস্ত আর ইমেইল ঠিকভাবে লেখো
আমার জন্য প্রধান শিক্ষকের কাছে ৩ দিনের ছুটির একটা দরখাস্ত লিখে দাও। কারণ: বড় বোনের বিয়ে। বাংলায়, ভদ্র আর ছোট করে। নাম, শ্রেণি আর রোলের জায়গা ফাঁকা রাখো, আমি বসাব।
নতুনদের জন্য প্রথম ৬টা পাঠ
ফোনে প্রথম AI: ৫ মিনিটে শুরু
ফোনে ফ্রি AI অ্যাপ নামিয়ে বাংলায় প্রথম প্রশ্ন করা
কঠিন অধ্যায় সহজ ভাষায় বোঝো
যেকোনো কঠিন অধ্যায় AI-কে দিয়ে সহজ বাংলায় বুঝিয়ে নেওয়া
ফ্রিল্যান্সিং প্রোফাইলের বিবরণ লেখো
সৎ আর পরিষ্কার একটা প্রোফাইল বিবরণ বানানো
এক বসায় এক সপ্তাহের ফেসবুক পোস্ট
৭ দিনের পোস্টের আইডিয়া আর লেখা একবারে বানানো
ক্যামেরা ধরলেই ইংরেজি বাংলা হয়ে যায়
Google Lens আর Google Translate দিয়ে ইংরেজি লেখা বাংলায় পড়া, দরকারে ইন্টারনেট ছাড়াও
AI-এর ভুল ধরো: উত্তর যাচাইয়ের সহজ উপায়
AI-এর ভুল উত্তর চেনা আর যাচাই করার অভ্যাস
বাংলাদেশে AI: সর্বশেষ
প্রতি সপ্তাহে নতুন ভিডিও, নতুন পাঠ
YouTube আর Facebook-এ আমরা প্রতিটা পাঠ ফোনের স্ক্রিন ধরে দেখাই। প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করো; বারবার আসা প্রশ্ন নিয়েই আমাদের পরের ভিডিও।